Status• Evidence Reviewed
TypeInvestment Fraud
CategoryOthers
Reported LossBDT 1400
Evidence4 files
Views35
• Md Hridoy AhmedWhat Happened
বিস্তারিত অভিযোগ:
এই মর্মে জানাইতেছি যে, ইং ০২/১২/২০২৪ তারিখ, আনুমানিক ১০:৪৫:৫৭ ঘটিকায়, আমি আমার ব্যক্তিগত মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ব্রাউজ করার সময় দেখতে পাই যে, "হৃদয় আহমেদ" নামধারী একজন ব্যক্তি তার ফেসবুক আইডি থেকে ডুয়েল কারেন্সি ভার্চুয়াল মাস্টার কার্ড তৈরি করে দেওয়ার বিষয়ে একটি পোস্ট প্রকাশ করেন।
উক্ত পোস্টের ভিত্তিতে আমি তার সঙ্গে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করি। তিনি আমাকে জানান যে, ৬০০ (ছয়শত) টাকা প্রদান করলে তিনি আমার জন্য একটি ডুয়েল কারেন্সি ভার্চুয়াল মাস্টার কার্ড তৈরি করে দিবেন। তার কথায় বিশ্বাস করে আমি তার দেওয়া বিকাশ নম্বর ০১৮৬৩-০৬০৯৫৬-এ ৬০০ (ছয়শত) টাকা প্রেরণ করি।
পরবর্তীতে তিনি আমার জন্ম নিবন্ধন সনদের কপি চেয়ে নেন এবং আমি তা সরবরাহ করি। এরপর তিনি জানান যে, মাস্টার কার্ডটি সক্রিয় করার জন্য আরও ৮০০ (আটশত) টাকা কার্ডে ডিপোজিট করতে হবে। তার কথায় পুনরায় বিশ্বাস করে আমি একই বিকাশ নম্বরে অতিরিক্ত ৮০০ (আটশত) টাকা প্রেরণ করি।
তিনি আমাকে আশ্বাস দেন যে, পরবর্তী দিনেই আমার মাস্টার কার্ডটি প্রদান করবেন। কিন্তু নির্ধারিত সময়ে কার্ড প্রদান না করে তিনি বারবার বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তিনি আমাকে ফেসবুক ও মেসেঞ্জার থেকে ব্লক করে দেন।
পরবর্তীতে আমি অন্য একটি মোবাইল নম্বর থেকে তাকে ফোন করলে তিনি প্রথমে ফোন রিসিভ করে বলেন "দেখতেছি", কিন্তু এরপর থেকে আর কোনো ফোন রিসিভ করেননি এবং বর্তমানে তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য যে, আমি তার কাছে সর্বমোট ১,৪০০ (এক হাজার চারশত) টাকা প্রেরণ করেছি। আমার দৃঢ় বিশ্বাস, তিনি পরিকল্পিতভাবে প্রতারণার আশ্রয় নিয়ে আমার নিকট থেকে উক্ত অর্থ আত্মসাৎ করেছেন।
প্রতারকের তথ্য:
- নাম (ফেসবুকে ব্যবহৃত): হৃদয় আহমেদ
- মোবাইল/বিকাশ নম্বর: ০১৮৬৩-০৬০৯৫৬
অতএব, বিনীতভাবে প্রশাসনের নিকট আবেদন করছি যে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্তপূর্বক অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ১,৪০০ (এক হাজার চারশত) টাকা উদ্ধার করে আমাকে ফেরত প্রদানের ব্যবস্থা করা হোক।
আমি এ বিষয়ে প্রয়োজনীয় সকল তথ্য, লেনদেনের প্রমাণ, স্ক্রিনশট এবং অন্যান্য সহায়ক নথি তদন্তের স্বার্থে প্রদান করতে প্রস্তুত আছি।
Total amount: 1400